বাসে উঁকি দিতে গিয়ে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় বাসের জানালা দিয়ে উঁকি দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সবুজ শেখ (১৩) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার তালার তেঁতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সবুজ শেখ বাগেরহাটের মংলা উপজেলার বকুলতলা গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।
তালা থানার ওসি আবুবকর সিদ্দিকী বলেন, সবুজ সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল মেরামতের কাজ করত। সে তার কর্মস্থল খুলনার পাইকগাছায় যেতে মঙ্গলবার বেলা তিনটার দিকে খুলনা থেকে বাসে ওঠে। তালার তেঁতুলিয়া এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে সে বাসের জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মাথার ধাক্কা লাগে। তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়।