বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ স্বামী ও স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার তেমুহানি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি গ্যাস পাম্পের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার মুরাদনগরের বাইড়া এলাকার মোহাম্মদ ছালাম (৪০) ও তাঁর স্ত্রী ময়না বেগম (২৬)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পাশাপাশি বসা নারী-পুরুষ দুজনের নড়াচড়া সন্দেহজনক মনে হয়। পরে দুজনের কাছ থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।