বাহুবল কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের একমাত্র কলেজ বাহুবল কলেজকে জাতীয়করণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী। গতকাল শনিবার তারা এসব কর্মসূচি পালন করে।
গতকাল সকালে এসব কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সভায় বক্তারা বলেন, বাহুবল কলেজকে জাতীয়করণ করার বিষয়টি পুরো উপজেলাবাসীর প্রধান ও প্রাণের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে উপজেলা সদরের বাইরে ১০ কিলোমিটার দূরের একটি কলেজ জাতীয়করণ করার তালিকায় রাখা হলেও বাহুবল কলেজকে সেই তালিকায় রাখা হয়নি।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর মানিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।