বাহুবলে চা শ্রমিকেরা পেলেন টাকা ও ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জের বাহুবলের বৃন্দাবন চা-বাগানের সুবিধাবঞ্চিত ১৫০ জন নারী চা-শ্রমিকের মাঝে ১ হাজার ৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেছেন সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি গতকাল এসব বিতরণ করেন।

এর আগে একই উপজেলার ফয়জাবাদ চা-বাগানে সুবিধাবঞ্চিত ১৫০ নারী চা-শ্রমিকের মধ্যে জনপ্রতি ১ হাজার ৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেন হবিগঞ্জ-সিলেট আসনের এই নারী সাংসদ।

টাকা বিতরণের সময় বাহুবলের ইউএনও সাইফুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, বাগানের মহাব্যবস্থাপক আবুল ফয়েজ কুতুবী প্রমুখ উপস্থিত ছিলেন।