বাড়ি থেকে কিছু না বলে বেরিয়ে নিখোঁজ হলো কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জায়েদ মোহাম্মদ নিহাদ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ পৌরসভার বাতানিয়া গ্রামের বাসিন্দা জায়েদ মোহাম্মদ নিহাদ (১৬) ২০ ফেব্রুয়ারি হারিয়ে গেছে। তার বাবার নাম মো. আবদুর রহিম। জায়েদ সেখানকার এম এম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

এ বিষয়ে গত বুধবার সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জায়েদের বড় ভাই মো. আবদুল্লাহ আল জাকারিয়া (২৫)। জিডির তথ্যমতে, ২০ ফেব্রুয়ারি আনুমানিক বেলা ১১টার দিকে জায়েদ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।

এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট। সে কিছুটা সহজ–সরল প্রকৃতির। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে লাল-সবুজ রঙের টি–শার্ট ও পরনে কালো ফুল প্যান্ট ছিল। কেউ তার সন্ধান পেলে কাছের থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি