বাড়ির বারান্দা থেকে ছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঠানপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গতকাল শনিবার পপি রানী (১০) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পপি উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের দিনমজুর দীনেশ চন্দ্রের মেয়ে। সে হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
দীনেশ চন্দ্র বলেন, স্ত্রীসহ তিনি সকাল নয়টার দিকে কাজের সন্ধানে মাঠে গিয়েছিলেন। বাড়িতে কেবল পপি ছিল। ১ ঘণ্টা পর সকাল ১০টায় বাড়িতে এসে বারান্দার চালের বাঁশে পপির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জিব কুমার বর্মণ বলেন, মারা যাওয়া মেয়েটির মা-বাবা মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।