প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের দ্রুত টাকা প্রেরণ ও ব্যাংকিং চাহিদা পূরণের লক্ষ্যে গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে ব্যাংক এশিয়ার মালিকানাধীন বিএ এক্সপ্রেস ইউএসএ আইএনসির কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসু্লেট জেনারেল মো. শামীম আহসান। এ সময় ব্যাংকের পরিচালক মুরশেদ সুলতান চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী, সাবেক পরিচালক নাফিস খন্দকার, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিএ এক্সপ্রেস ইউএসএ আইএনসির পরিচালক মো. মেহমুদ হোসেন ও বিএ এক্সপ্রেস ইউএসএ আইএনসির সিইও মিন্টু সাহা উপস্থিত ছিলেন। গত ১ জুন জ্যামাইকায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন বিএ এক্স ইউএসএ আইএনসির প্রধান কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিভাবে উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।