বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হককে (৫০) গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজারের পাশের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। শামসুলের বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।