বিএনপির কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের বিএনপির নয়টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাতটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন খান। ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম বলেন, নিষ্ক্রিয়তার ও অদক্ষতার অভিযোগে ওই ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এসব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে।