প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করায় নরসিংদীতে প্রতিবাদ সভা করেছে বিএনপি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া প্রমুখ।