বিকল ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, মাইক্রোবাসকে বাসের ধাক্কা, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় মহাসড়কের মধ্যে একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করে। সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী মাইক্রোবাস ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত হন দুজন। তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।