বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তাঁরা মধুশহীদ এলাকা ঘুরে আবার ক্যাম্পাসে গিয়ে সমাবেশে মিলিত হন। সেখানে শিক্ষার্থীরা বলেন, গত রোববার রাতে মুঠোফোনে রিচার্জ করা নিয়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করলে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার হুমকি দেন শিক্ষার্থীরা।