বিক্ষোভ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য,ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নিষেধাজ্ঞা জারি করেন। এ এলাকায় এ সময় সব ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও বন্ধ থাকবে।