বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুসল্লিরা। প্রভাতী কল্যাণ একতা সংগঠনের উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাইফুল ইসলাম, হোসাইনুল হক, মুহাম্মদ সোহাগ, এইচ এম এহসান, মুহাম্মদ তোহা, জাহাঙ্গীর আলম, আবরার হোসাইন, ওসমান গণি, মুহাম্মদ শফি প্রমুখ। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি