বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে গতকাল শনিবার খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আদালত সড়ক ঘুরে শাপলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে আয়োজিত

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সহসাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।