বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জানুয়ারি রংপুর এবং ১৭ জানুয়ারি রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় আদিবাসী পরিষদ। রংপুরে গতকাল শনিবার দুপুরে একটি কমিউনিটি মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। তিনি বলেন, গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের ওপর যে তাণ্ডব চালানো হয়েছিল, দুই মাস অতিবাহিত হওয়ার পরও সে ঘটনার মূল হোতা স্থানীয় সাংসদ, সাপমারা ইউপির চেয়ারম্যানসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো সাঁওতাল ও গরিব বাঙালি কৃষকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।