বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ–মিছিল। আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে
প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেগমগঞ্জের একলাশপুর বাজারে এসব কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সকালে বেগমগঞ্জের একলাশপুর বাজারে মানববন্ধন ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সময় জেলা প্রশাসকের কার্যালয় ও প্রেসক্লাবের সামনে নোয়াখালী নারী অধিকার জোট, সমস্ত নোয়াখালী, ছাত্র-যুব অধিকার পরিষদ, নোয়াখালী ব্লাড হান্টার, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, ফ্রেন্ডস গ্রুপ এবং শহরের টাউন হল মোড়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এসব কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচিতে অংশ নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীরা জানান, ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বেগমগঞ্জের সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রফ্রন্ট, ছাত্র–যুব অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বেগমগঞ্জের নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে শহরের কয়েকটি স্থানে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছেন। কর্মসূচি চলাকালে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন