প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়মঞ্চ প্রাঙ্গণে গতকাল বুধবার শুরু হয়েছে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের মেয়ে নূর জাহান মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সাংসদ ফজলে এলাহী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাতা সেক্রেটারি আনম জাহের উদ্দিন, জিপি মানছুরুল হক খসরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ প্রমুখ। মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল রয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিজয়মঞ্চ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।