প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের পঞ্চম ব্যাচের বিদায় অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আরিফুর রহমান, মফিজুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। নোয়াখালী অফিস