বিদ্যানন্দকে কোটি টাকা সহায়তা এসএএএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যানন্দের মাধ্যমে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। ছবি: সংগৃহীত
সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যানন্দের মাধ্যমে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আর্থিকভাবে সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন (এসএএএফ)। তারা ২২ হাজার পরিবারকে সহায়তা করতে ১ কোটি ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন (এসএএএফ) জানায়, তাদের আর্থিক এই সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার প্রায় ২২ হাজার পরিবারের কাছে বিদ্যানন্দের খাবার পৌঁছে দেবে। বিদ্যানন্দের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী, বিজিবি এবং স্থানীয় সংস্থাগুলোর সহায়তায় এই সংকটকালীন সময়ে প্রতি পরিবারের কাছে মোট ৩ বেলার এই সহযোগিতা পৌঁছে দেবে এসএএএফ। সহযোগিতার এই অর্থের শতকরা ৯০ শতাংশ বিতরণ করা হবে ঢাকার বাইরে, যেখানে থাকবে চাল, ডাল, তেল, আটা, লবণ, সুজি ইত্যাদি।

সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আনিস আহমেদ বলেন, 'বর্তমানে অসহায় এবং সাহায্যপ্রার্থী দেশের বড় একটি অংশকে সহায়তা প্রদানের এই কার্যক্রমে বিদ্যানন্দের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে পারার সুযোগটি আমাদের প্রতিষ্ঠানের জন্য অসম্ভব আবেগপূর্ণ একটি ঘটনা।'

জিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ এবং এসএএএফ এর সহপ্রতিষ্ঠাতা সুহানা লুতফা আহমেদ এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

সংগঠনটি জানায়, বিদ্যানন্দের সঙ্গে এসএএএফ আগেও কাজ করেছে। ২০১৯ সালে বিদ্যানন্দের সাথে যুক্ত হয়ে রাজবাড়ি, বান্দরবান এবং রামুতে অবস্থিত চারটি অনাথালয়ে শিশুদের খাদ্যসংস্থান নিশ্চিত করার দায়িত্ব নেয় এসএএএফ। বর্তমানেও বিভিন্ন প্রকল্পে একজোট হয়ে কাজ করছে এই দুটি সংস্থা।

সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যানন্দের মাধ্যমে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। ছবি: সংগৃহীত
সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যানন্দের মাধ্যমে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। ছবি: সংগৃহীত

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার বলেন, 'অর্থকষ্টে যখন হোঁচট খাওয়ার দশা, তখনই এগিয়ে আসেন সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন। বিশেষ করে, সারাদেশে পৌঁছানোর মতো বড় অনুদান আমাদের তখনো কাছে আসেনি। সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের বদৌলতে আমরা ২২ হাজার পরিবারের মাঝে খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আশা করি এই রমজানেও তারা ঈদের আনন্দ পৌঁছে দেবে আরও অনেক পরিবারের কাছে।'


বিজ্ঞপ্তিতে এসএএএফ জানায়, করোনাভাইরাসের এই সংকটকে সহনীয় করে তুলতে মানুষের জন্য বিদ্যানন্দের সঙ্গে একত্রে কাজ করছে তারা। ভবিষ্যতেও সংগঠনটি বিদ্যানন্দের সঙ্গে আরও অনেক সমাজকল্যাণমূলক প্রকল্পে অবদান রাখতে চায়।