বিদ্যুৎ চুরির দায়ে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে মিটার কারসাজি করে বিদ্যুৎ চুরির দায়ে গতকাল বুধবার দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন গাজীপুর নাওজোড় এলাকার মো. মোস্তফা এবং দিঘীরচালা এলাকার রফিকুল ইসলাম। নির্বাহী হাকিম রেবেকা সুলতানা দুজনকে প্রথমে ১০ হাজার টাকা করে জরিমানা করেছিলেন। গতকাল বিকেল পাঁচটার মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাঁদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া বিদ্যুৎ চুরির দায়ে গতকাল ছয় ব্যক্তিকে ১৪ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর প্রতিনিধি