বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ছোট কানুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমত (৪) নামের এক শিশু মারা গেছে। রহমত গ্রামের আবদুল কুদ্দুছ হাওলাদারের ছেলে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রহমত বাড়ির উঠানে খেলছিল। এ সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। আত্মীয়স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকতিয়ার আহসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু খবর নিশ্চিত করেছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি