বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিদু্ৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালক মারা গেছেন। গতকাল শুক্রবার নাটাই দক্ষিণ ইউনিয়নের রাজঘর গ্রামের একটি অটোরিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ওই চালকের নাম কবির মিয়া (২৫)। তাঁর বাড়ি মনপুর ইউনিয়নের সোনাসার গ্রামে। সকালে রাজঘর গ্রামের লতিফ মিয়ার অটোরিকশা গ্যারেজে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন কবির। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি