বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনিতে গতকাল বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি আশাশুনি উপজেলা সদরের আবদুল গফুরের ছেলে। রবিউল সকালে উপজেলা সদরের আলমগীর হোসেনের বাড়ির টিনের চাল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারে তাঁর হাত লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মক আহত হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।