প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে নিজের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল মঙ্গলবার সেলিম হাওলাদার (৫৪) নামের একজন মারা গেছেন। তাঁর বাড়ি সুটিয়াকাঠি গ্রামে। পরিবার সূত্র জানায়, গত রোববার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।