বিধিনিষেধের মধ্যে ফুটবল খেলা আয়োজন, আটক ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধের মধ্যে অমান্য করে ফুটবল খেলা আয়োজন করায় আজ চাঁদপুরে ৪৪ জনকে আটক করা হয়।
ছবি: প্রথম আলো

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে ফুটবল খেলায় এবং ফুটবল খেলা দেখতে আসায় ৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাঁদের মধ্যে ৯ জন খেলোয়াড়ও আছে। আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে আক্কাছ আলী একাডেমী মাঠ থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ ওই তথ্য জানিয়েছেন চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, আজ বিকেলে চাঁদপুরের পুলিশ পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে শহরের করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়। মাস্ক ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি অযথা ঘোরাফেরা, দোকান ও জনসমাগম বন্ধ রাখতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে জেলা পুলিশের কয়েকটি দল বিশেষ অভিযান চালাচ্ছে।

কঠোর বিধিনিষেধের মধ্যে অমান্য করে ফুটবল খেলা আয়োজন করায় আজ চাঁদপুরে ৪৪ জনকে আটক করা হয়। আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে আক্কাছ আলী একাডেমী মাঠে
ছবি: প্রথম আলো

আজ বিকেলে কঠোর বিধিনিষেধ না মেনে বড় স্টেশন রেলওয়ে আক্কাছ আলী একাডেমী মাঠে একদল খুদে খেলোয়াড় ফুটবল খেলার আয়োজন করে। সেখানে খেলা দেখতে আরও বেশ কিছু মানুষ জড়ো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খুদে খেলোয়াড়সহ ৪৪ জনকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, আজ রাত ১০টার দিকে আটক ৪৪ জনকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।