প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে গতকাল শনিবার লৌহজং কলেজের উচ্চমাধ্যমিকের দুই শতাধিক শিক্ষার্থীকে বিনা মূল্যে বই দেওয়া হয়েছে। কলেজ মিলনায়তনে বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুর রশিদ মোল্লা সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, লৌহজং মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোড়ল, কলেজশিক্ষক মো. মোজাম্মেল হক প্রমুখ।