বিনা মূল্যে মাস্ক বিতরণ করল মাদারীপুর বন্ধুসভা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা। পুরান বাজার এলাকা, পৌর শহর, মাদারীপুর, ১৭ আগস্টছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনা মূল্যে এক হাজার পিস মাস্ক বিতরণ করেছে প্রথম আলোর মাদারীপুর বন্ধুসভা। সোমবার সকালে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালান বন্ধুসভার বন্ধুরা।

সকাল ১০টার দিকে বন্ধুসভার বন্ধুরা পুরান বাজার কাজীর মোড় এলাকায় সমবেত হন। শহরের ব্যস্ততম ওই এলাকায় যেসব পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মাস্ক পরা ছিল না, তাঁদের মাস্ক পরিয়ে দেন তাঁরা। পরে বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন দলে ভাগ হয়ে পুরান বাজার এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক উপহার দেন এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান।

এ কর্মসূচির স্লোগান ছিল ‘নো মাস্ক, নো ফ্রেন্ডস’। এতে মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার।

কর্মসূচিতে আরও অংশ নেন মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, শাহাদাত আকন, যোগাযোগবিষয়ক সম্পাদক হযরত আলী, পাঠচক্র সম্পাদক মো. সৈকত হোসাইন, নারীবিষয়ক সম্পাদক সুবর্ণা হিরা, প্রচার সম্পাদক এস এম সম্রাট রোমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল শাহরিয়াত করিম, পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, বন্ধুসভার সদস্য রনি মোল্লা, বি এম রাসেল, বাঁধন খান, এইচ এম রাসেল, সীমান্ত সরকার, পূজা সরকার, খাদিজা আক্তার, সোহাগ সরদার, মীর রফিকুল ইসলাম, মো. হাসান সরদার ও কাজী সামীম।