রাজশাহী নগরে সাবেক সম্বন্ধির ছুরিকাঘাতে জািহদ বিপ্লব (২৯) নােমর এক যুবকের মৃত্যুর ঘটনায় তিনজনকে আসািম করে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে বিপ্লবের বড় ভাই আসাদ বুলবুল নগরের মতিহার থানায় মামলািট করেন।
আসামিরা হলেন বিপ্লবের সাবেক শ্বশুর হাবিবুর রহমান (৫০), হাবিবুরের ছেলে রনি আহমেদ (২৮) ও তাঁদের প্রতিবেশী সাইদুর রহমান (৪০)। ঘটনার পর থেকে তাঁরা পলাতক। গত শুক্রবার বিকেলে রাজশাহী নগরের কাজলা কেডি ক্লাব এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় বিপ্লব হোসেনকে। বিপ্লব ওই এলাকার এরশাদ আলীর ছেলে। আসািমদের বাড়িও একই এলাকায়।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, রনি ও বিপ্লব বন্ধু ছিলেন। প্রায় ৯ বছর আগে বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। শুরু থেকেই এই বিয়ে মেনে নিতে পারেনি লিজার পরিবার। ২০০৮ সালে বিপ্লব ও লিজার ঘরে একটি মেয়ের জন্ম নেয়। প্রায় বছর চারেক আগে এ দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। লিজা চাকরির কারণে চট্টগ্রামে চলে যান। মেয়ে অঙ্কিতা মায়ের সঙ্গে সেখানেই থাকে। তবে লিজা বাড়ি এলে বিপ্লবের সঙ্গে যোগাযোগ করেতন।
বিপ্লবের বড় বোনের স্বামী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘বিয়ে মেনে নিতে না পারায় পরিবারের চাপে লিজা বিবাহবিচ্ছেদ ঘটায়। এরপরও তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করত। এটা নিয়ে লিজার পরিবার ক্ষিপ্ত ছিল। আমরা বিপ্লবকে সাবধানে চলাচল করতে বলতাম। বিপ্লব বলত, “ওদের মেয়ে আমার সঙ্গে আছে। বড় কোনো ক্ষতি করতে পারবে না।” কিন্তু ওরা বিপ্লবের জীবনটাই নিয়ে নিল।’
মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম বলেন, শুক্রবার বিকেলে বিপ্লবকে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসেন রনি। জমিজমা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি বের করে তাঁকে আঘাত করেন রনি। বিপ্লব মাটিতে পড়ে গেলে তাঁকে আবারও ছুরিকাঘাত করেন। এতে বিপ্লবের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘লিজার সঙ্গে বিপ্লব যোগাযোগ করতেন, এটা রনি মেনে নিতে পারেননি। আর প্রতিবেশী সাইদুরের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ আছে বিপ্লবের পরিবারের। এসব নিয়েই পরিকল্পিতভাবে বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিেযাগ করেছেন। আমরা সব বিষয় তদন্ত করে দেখছি।’
এদিকে বিপ্লবের লাশ নিয়ে গতকাল বিকেল চারটায় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাজলা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক আধঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে সড়কের উভয় পােশ বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি িনয়ন্ত্রণে আনে।