বিভিন্ন স্থানে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুরে গতকাল শনিবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুড়িগ্রাম: সদর উপজেলার দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাসরিন বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার রায় প্রমুখ।

নীলফামারী: সদরের গোড়গ্রাম ইউনিয়নের গোড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকালে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। বিদ্যালয়ের মাঠে গোড়গ্রাম ইউপির চেয়ারম্যান রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি আবদুল মজিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ। একই দিন সৈয়দপুরের বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন আবদুর রশীদ। একইভাবে ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিনাজপুর: সকালে শহরের কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ওষুধ খাইয়ে সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন অমলেন্দু বিশ্বাস। বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন, ডেপুটি সিভিল সার্জন শামীম আরা নাজনীন।