বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী সমাবেশ, আলোচনা সভা

দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার জঙ্গিবাদ, সন্ত্রাসবিরোধী সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: নগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা হয়েছে। আলোচনায় বিশিষ্ট সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকেরা অংশ নেন। সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সভা হয়। সভায় বক্তব্য দেন তোজাম্মেল হোসেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক রফিক সরকার, ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা মীর আনিসুল হক, সাংবাদিক আরিফুল হক প্রমুখ। সকাল ১০টায় কালেক্টরেট স্কুল ও কলেজে শপথবাক্য পাঠ করা হয়।
নীলফামারী: সদরের রামগঞ্জ কলেজ, রামগঞ্জ ভোকেশনাল স্কুল ও রামগঞ্জ বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এতে রামগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। বিকেলে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে সভা হয়। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী। দুপুরে চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজে সমাবেশে অধ্যক্ষ আবদুর রহিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। জেলা জাসদ ও ছাত্র মৈত্রীও মানববন্ধন, মিছিল, সমাবেশ করে।
দিনাজপুর: দিনাজপুর সরকারি কলেজ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক দেবীপ্রসাদ রায়। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বি কে বোস, বিশ্বজিৎ ঘোষ, শাহ্ ইয়াজদান মার্শাল, সৈয়দ মোহাম্মদ হোসেন, মান্নান সরকার। এ ছাড়া দিনাজপুর সরকারি মহিলা কলেজ, আদর্শ ডিগ্রি কলেজ, কেবিএম কলেজ, হলিল্যান্ড কলেজ, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা হয়।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম মহিলা কলেজ, মজিদা কলেজ, কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল, খলিলগঞ্জ স্কুল ও কলেজ, রিভারভিউ উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি কলেজ, নাজিম খান স্কুল ও কলেজ, নাগেশ্বরী কলেজ ও সুখাতী উচ্চবিদ্যানিকেতনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। বক্তব্য দেন পৌর মেয়র আবদুল জলিল, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মতলুবর রহমান প্রমুখ। এ ছাড়া নাগেশ্বরী কলেজ ও সুখাতী উচ্চবিদ্যানিকেতনে আলোচনা সভা হয়েছে।
গাইবান্ধা: আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ, সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ, বালুয়া বালিকা উচ্চবিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়েছে। বক্তব্য দেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, অধ্যক্ষ আমজাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল হাই, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল মালেক, প্রধান শিক্ষক মাহমুদা খাতুন প্রমুখ।
পঞ্চগড়: পঞ্চগড় এমআর সরকারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আবদুল খালেকের সভাপতিত্বে সভায় উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, শিক্ষক এহতেশামুল হক, মোশারফ হোসেন, আবদুর রশীদ প্রমুখ বক্তব্য দেন। এদিকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, আমলাহার ডিগ্রি কলেজ, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিপি সরকারি উচ্চবিদ্যালয়সহ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা হয়।
বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়, চাঁদকুঠির ডাঙ্গা বালিকা, বদরগঞ্জ কলেজিয়েট ও আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা হয়েছে।
তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জ ও/এ মডেল উচ্চবিদ্যালয়, ও/এ ডিগ্রি মহাবিদ্যালয়, ও/এ বালিকা স্কুল ও কলেজ, ফাজিলপুর উচ্চবিদ্যালয়, ইকরচালী উচ্চবিদ্যালয়, কুর্শা আদর্শ উচ্চবিদ্যালয়, ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়, রবাতি উচ্চবিদ্যালয়, চান্দেরপুকুর বালিকা উচ্চবিদ্যালয়, কাজিপাড়া মহিলা বিএম কলেজে সভা হয়েছে।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর কলেজ, বিরামপুর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজে আলোচনা সভা হয়েছে। বিরামপুর কলেজ চত্বরে সভায় অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন সাংসদ শিবলী সাদিক।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে সেন্ট জেরোজা স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা হয়েছে। এ ছাড়া দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজসহ ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা হয়েছে।
পাটগ্রাম (লালমনিরহাট): সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়, পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ, পাটগ্রাম পৌর বিএম কলেজ, আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়, ধবলসুতি ডাকুয়ারবাড়ী উচ্চবিদ্যালয়, নাসির উদ্দিন মহাবিদ্যালয়, বুড়িমারী উচ্চবিদ্যালয়, পানবাড়ী উচ্চবিদ্যালয়, পাটগ্রাম এপি সিনিয়র মাদ্রাসাসহ সব স্কুল ও কলেজে আলোচনা সভা হয়েছে। এ ছাড়া লালমনিরহাটের হাতীবান্ধার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আলোচনা সভা হয়।