বিমানযাত্রীর ব্যাগে প্রায় এক কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনা
সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার রাত নয়টায় এক যাত্রীর ব্যাগ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় এক কেজি। এগুলোর বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার অথেলো চৌধুরী প্রথম আলোকে বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে আসা যাত্রী মো. শহীদুল আলমের ব্যাগ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
শুল্ক কর্মকর্তারা জানান, শহীদুল আলমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
নিয়মানুযায়ী, একজন যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বিনাশুল্কে আনতে পারেন। তবে ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার শুল্ক-কর পরিশোধ করে আনা যায়।