বিয়ের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দলের রাজনীতি করলেও রেলমন্ত্রী মুজিবুল হক এবং কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্য। তবে শনিবার রাতে ৬৮ বছর বয়সী মন্ত্রী নিজের বিয়েতে আমন্ত্রণ জানাতে হাজির হন কুমিল্লা নগরে সাংসদের কার্যালয়ে। স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে সাংসদকে অনুরোধ করেন মন্ত্রী। জবাবে সাংসদ বলেন, ‘ছোট ভাইয়ের বিয়েতে ভাবিরা সাজুগুজু করে বরযাত্রী হিসেবে যান, কিন্তু ভাশুরের বিয়েতে ছোট ভাইয়ের বউয়েরা কীভাবে যাবেন—তা বোঝানোর দায়িত্ব আপনার।’ এ সময় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে হাসির রোল পড়ে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা