বিরামপুরে ট্রাকের চাপায় কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গাড়ির চাপায় এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার টাটকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কৃষক হলেন উপজেলার চক বসন্তপুর গ্রামের মৃত ফহিম উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৫)।
স্থানীয় লোকজন জানান, মহাসড়কের পাশে জমি থেকে পুঁইশাক তুলে বাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন মজিবর রহমান। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মজিবর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি। মজিবরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।