বিশ্ব নদী দিবসে গাজীপুরে শোভাযাত্রা ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী ও মানুষের জীবন যেন অবিচ্ছেদ্য। তবে দখল-দূষণে বিপন্ন দেশের নদ-নদী। এ পরিস্থিতির মধ্যেই এবার পালিত হয় বিশ্ব নদী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হয় দিবসটি।
প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস পালিত হয়। সেই হিসেবে গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) ছিল বিশ্ব নদী দিবস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে পরিবেশ সংরক্ষণ সচেতনতা ফোরামের উদ্যোগে নদীর দূষণ রোধের দাবিতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান নিজ কার্যালয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাবিবুল্লাহ সরণিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তারা নদীর দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।