বিষম জটে নট নড়নচড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাক আর ট্রাক। এর মধ্যে রাস্তার ওপরই রাখা হয়েছে মালামাল। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
ট্রাক আর ট্রাক। এর মধ্যে রাস্তার ওপরই রাখা হয়েছে মালামাল। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া

রাজধানীতে সকালে যাঁদের অফিস, তাঁরা স্বাভাবিকভাবে বের না হয়ে ছোটেন। যানজটের কথা মাথায় রেখে ঘড়ি ধরে ছুটতে হয়। আর কারওয়ান বাজারে যাঁদের অফিস, তাঁদের অন্য সবার কী অনুভূতি আমি জানি না। আমার তো মনে হয় এক জোড়া পাখা থাকলে বেশ হতো।

এ সময় অফিসগামী দৌড়বিদদের সঙ্গে যোগ দেয় স্কুলগামী বাবুরা। সঙ্গে থাকেন টেনশনে টনটন বাবা বা মা। এঁদের সঙ্গে টক্কর দিয়ে রিকশা বা অন্য কোনো বাহন কবজা করা চাট্টিখানি কথা নয়। এমনও হয়েছে যে রিকশা ঠিক করেছি, ওঠার জন্য পা দেব, এক মা ছুটে এসে কাতর কণ্ঠে বললেন, ‘ভাই, প্লিজ, রিকশাটা দিন। আমার দেরি হয়ে যাবে!’ না ছেড়ে উপায় কী?

এমন দলাইমলাইয়ের মধ্যে যাও–বা রিকশা জোটানো যায়, কারওয়ান বাজারে ঢুকলে বা ঢোকার মুখে পড়ে যেতে হয় বিষম জ্যামে। এ সময় শাকসবজির পাইকারি বিক্রেতারা চলাচলের রাস্তা প্রায় অর্ধেকটা দখল করে রাখে। রাস্তাজুড়ে থাকে সবজি-বিচ্যুত জঞ্জালের স্তূপ। কিছু রুটিওয়ালা এবং খাবার বিক্রেতাও রাস্তার ধার ঘেঁষে এমনভাবে বসেন, যানবাহন চলাচলে তা বড় বাধা হয়ে দাঁড়ায়। আর মূর্তিমান ঝামেলা—কাঁচামাল খালাস করা বিশালদেহী ট্রাকগুলো তো আছেই! পণ্য খালাস করে বের হতে থাকা খালি ট্রাকগুলোর জন্যই মূলত সকালের কঠিন জ্যামটা লাগে। ট্রাকগুলোর মালামাল খালাস করে বের হওয়ার ব্যাপারটা যদি দিনের আলো ফোটার আগেই শেষ করা যায়, তাহলে এই জ্যাম আর লাগে না। সড়কের পাশে কিছু জায়গায় ইট-বালুসহ নানা নির্মাণসামগ্রী এবং অন্যান্য জিনিস রাখার বিষয়টিও যানজটে গিঁঠ লাগায়।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কারওয়ান বাজারের আশপাশে, বিশেষ করে পূর্ব তেজতুরী বাজার এলাকায় চলছে নর্দমার মোটাসোটা পাইপ বসানোর কাজ। এ জন্য চলছে ব্যাপক খোঁড়াখুঁড়ি। এ কারণে পূর্ব তেজতুরী বাজার এলাকা দিয়ে কারওয়ান বাজারে ঢোকার অন্য পথগুলো বন্ধ। এতে সকালের ব্যস্ত সময়ে কারওয়ান বাজারে জ্যাম থাকে চরমে। আজ বুধবার পূর্ব তেজতুরী বাজারের বিপরীতে রেল গেট পার হয়ে কারওয়ান বাজারে ঢোকার মুখে এমন এক জ্যামে পড়তে হয়েছিল। অনেকটা সময় থাকতে হয়েছিল নট-নড়নচড়ন।

যানজটে যানবাহন নট নড়নচড়ন। পূর্ব তেজতুরী বাজার ও রেলওয়ে মার্কেটের মধ্যবর্তী সড়ক, কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
যানজটে যানবাহন নট নড়নচড়ন। পূর্ব তেজতুরী বাজার ও রেলওয়ে মার্কেটের মধ্যবর্তী সড়ক, কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
এ পাশে ট্রাক, ও পাশেও ট্রাক। নিথর চলাচল। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
এ পাশে ট্রাক, ও পাশেও ট্রাক। নিথর চলাচল। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
যানজট চলে গেছে বহুদূর। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
যানজট চলে গেছে বহুদূর। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
ইউনিভার্সাল পলিটেকনিক ইনস্টিউটের সামনে রাস্তার পাশে ইটের পাঁজা। পূর্ব তেজতুরী বাজার ও রেলওয়ে মার্কেটের মধ্যবর্তী সড়ক, কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
ইউনিভার্সাল পলিটেকনিক ইনস্টিউটের সামনে রাস্তার পাশে ইটের পাঁজা। পূর্ব তেজতুরী বাজার ও রেলওয়ে মার্কেটের মধ্যবর্তী সড়ক, কারওয়ান বাজার, ঢাকা, ১৫ নভেম্বর। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
পাইপ বসানোর জন্য চলছে খোঁড়াখুঁড়ি। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
পাইপ বসানোর জন্য চলছে খোঁড়াখুঁড়ি। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া