প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।