প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার অ্যান্ড এনভায়রনমেন্টের (শাইন) উদ্যোগে গতকাল শনিবার শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক শিবশংকর কারুয়া। কর্মসূচির অংশ হিসেবে স্কুল প্রাঙ্গণ ও সড়কের পাশে কাঁঠালচাঁপা, কুর্চি, জারুল, সোনালু, পলাশ, তমাল, বট, ডুমুরসহ বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বন বিভাগের নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রেজ্জাক, শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা রানী দাস, সহকারী শিক্ষক শামসুন নাহার, হাজেরা খাতুন, সুবর্ণা আক্তারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।