বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল খুলবে মঙ্গলবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে আগামী মঙ্গলবার। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সশরীর ক্লাস–পরীক্ষা চালু হবে ১১ নভেম্বর থেকে।
করোনা মহামারির কারণে ২০১৯ সালের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধসহ আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ক্লাস ও পরীক্ষা চালু ছিল।