বেড়িবাঁধের জন্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা গ্রামে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই তিন গ্রামের দুই হাজার ৬১০ জন স্মারকলিপিটিতে স্বাক্ষর করেছেন।
শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন শেষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ স্মারকলিপি পাঠানো হয়।
বেড়িবাঁধ নির্মাণের দাবিতে করা মানববন্ধনে তিন গ্রামের প্রায় দেড় হাজার বাসিন্দা অংশ নেন। বিষখালী নদীর তীরের চরলাঠিমারা গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হলে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সরকারি কৌঁসুলি মো. জাবির হোসেন, আইনজীবী মো. নূরুল ইসলাম প্রমুখ।