বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমিতির সভাপতি আনন্দ কুমার সাহার সভাপতিত্বে কর্মসূচি থেকে অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমান করা, সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমান করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের বেতন-ভাতা ও মর্যাদা মন্ত্রিপরিষদ সচিবের সমান করাসহ আট দফা প্রস্তাব দেওয়া হয়।
মানববন্ধনে সরকারি কর্মকর্তাদের জন্য অন্য যেসব সুযোগ-সুবিধা রয়েছে (গাড়ি, টেলিফোন ইত্যাদি) তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যও নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ ওমর ফারুক সরকার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান প্রমুখ।