বেনাপোলে তরুণ অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সীমান্ত থেকে গত শুক্রবার বিকেলে এক তরুণকে আটক করেছে র‌্যাব। এ সময় তাঁর কাছে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। আটক ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (২৯)। তিনি উপজেলার পানতাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি বটতলা এলাকা থেকে সিরাজুলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার তাঁকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।