বেশি টাকায়ও মিলছে না আমনের চারা
সাধারণ সময়ে ভোলার বিভিন্ন হাটবাজারে এক কেজি আমনের চারা সাধারণত ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। এখন ৪০০ টাকাতেও চারা মিলছে না। এতে চিন্তিত হয়ে পড়েছেন হাজার হাজার কৃষক।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ৭টি (১ থেকে ৭ নম্বর) ওয়ার্ডের ৮০ শতাংশ খেত এখনো পানিতে তলিয়ে আছে। বাঁধের বাইরে থাকায় প্রতিদিন জোয়ারে দুই বেলা প্লাবিত হচ্ছে। এতে পচে গেছে এসব এলাকার আমনের চারা। ফলে আমনের চারা রোপণের মৌসুমে দেখা দিয়েছে সংকট। বাজারে চারার দামও বেড়েছে। তবে সংকট থাকায় বেশি দামও দিয়ে চারা পাচ্ছেন না অনেক কৃষক।
ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের (৪ নম্বর ওয়ার্ড) রুহুল আমিন মিজি বলেন, ‘আমার ৯৬ শতাংশ জমিতে আমন চারা পচে গেছে। আবার নতুন করে লাগাবেন, কিন্তু চারা মিলছে না। এক কেজি ধানের চারা সাধারণত ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হয়। কিন্তু সংকটের কারণে ৪০০ টাকা খরচ করেও চারা পাওয়া যাচ্ছে না।’
আমার ৯৬ শতাংশ জমিতে আমন চারা পচে গেছে। আবার নতুন করে লাগাবো, কিন্তু চারা মিলছে না। এক কেজি ধানের চারা সাধারণত ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হয়। কিন্তু সংকটের কারণে ৪০০ টাকা খরচ করেও চারা পাওয়া যাচ্ছে না।’
সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি, দালালবাজার, বাগারহাওলা, উত্তর ইলিশা, চরানন্দসহ ৬ থেকে ৭টি গ্রামের বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়। এসব খেতের পাকা আউশ ধান পানিতে ডুবে থাকায় অঙ্কুর বের হয়েছে। সেই ধান কেটে কৃষক সড়কে ও বাঁধের ওপর শুকাতে দিয়েছেন।
সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি, দালালবাজার, বাগারহাওলা, উত্তর ইলিশা, চরানন্দসহ ৬ থেকে ৭টি গ্রামের বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়। এসব খেতের পাকা আউশ ধান পানিতে ডুবে থাকায় অঙ্কুর বের হয়েছে। সেই ধান কেটে কৃষক সড়কে ও বাঁধের ওপর শুকাতে দিয়েছেন। কিন্তু খানিক পরপর বৃষ্টি নামায় ধান শুকাতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। করোনাকালে এমন দুর্ভোগে পড়ে হাসি নেই কৃষকের মুখে।
জেলায় প্রথম দফায় অস্বাভাবিক জোয়ারে ১০ হাজার ৮৩৮ হেক্টর (প্রায় ২৬ হাজার ৭৭০ একর) ও দ্বিতীয় দফায় ২১ হাজার ৫৭৪ হেক্টর (প্রায় ৫৩ হাজার ২৮৮ একর) জমির ফসল নিমজ্জিত হয়।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) তথ্যমতে, জেলায় প্রথম দফায় অস্বাভাবিক জোয়ারে ১০ হাজার ৮৩৮ হেক্টর (প্রায় ২৬ হাজার ৭৭০ একর) ও দ্বিতীয় দফায় ২১ হাজার ৫৭৪ হেক্টর (প্রায় ৫৩ হাজার ২৮৮ একর) জমির ফসল নিমজ্জিত হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের বরিশাল ও চরফ্যাশন থেকে চারা সংগ্রহ করতে বলা হচ্ছে। যাঁরা পাচ্ছেন না তাঁদের পুরোনো লাগানো চারা তুলে গোছ ভেঙে দু-একটি করে লাগানোর পরামর্শও দেওয়া হচ্ছে।
তবে চরফ্যাশন উপজেলাতেও আমনের চারার সংকট আছে। চরফ্যাশন উপজেলা আদর্শ কৃষি খামারের পরিচালক মো. ফারুক জানান, উচ্চ জোয়ার আর বৃষ্টিতে তাঁদের সমিতির ৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমনের বীজতলার চারা ৩০ দিনে লাগাতে হয়। এখন চারার বয়স ৫০ থেকে ৫৫ দিন চলে যাওয়ার পরও খেত ডুবে থাকার কারণে তাঁরাও চারা লাগাতে পারছেন না।
ভোলা কৃষি কর্মকর্তা হরলাল মধু বলেন, টানা বৃষ্টি আর জোয়ারের কারণে সম্ভাব্য ক্ষতির বিষয়ে কৃষকেরা যা আশঙ্কা করছেন, তা হতো না যদি তাঁরা সময়মতো আমনের চারা রোপণ করতে পারতেন। সময় চলে যাওয়ায় এখন চারা পেলেও ভালো ফলন হবে না। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের রবি মৌসুমে প্রণোদনা দেওয়ার চিন্তা করছে সরকার।