বোমা-আতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকের সামনে থেকে গতকাল বুধবার চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের মুখে খবর ছড়িয়ে পড়ে প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকের সামনে লাল টেপে মোড়ানো চারটি বোমার মতো বস্তু পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে এগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করতে পানিতে রেখে দেয়। বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আতঙ্ক সৃষ্টির জন্যই এমন করা হয়েছে।