ব্রাহ্মণবাড়িয়ায় থেমে থেমে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন জায়গায় আজ সোমবার সকাল থেকে ছাত্রদল ও পুলিশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। ছবি: শাদাত হোসেন
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন জায়গায় আজ সোমবার সকাল থেকে ছাত্রদল ও পুলিশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। ছবি: শাদাত হোসেন

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন জায়গায় আজ সোমবার সকাল থেকে ছাত্রদল ও পুলিশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। সকালে ছাত্রলীগের নেতৃত্বে একটি মিছিল শহরের কান্দিপাড়ার দিকে ঢুকতে গেলে ছাত্রদল, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 
ছাত্রদলের কর্মীরা টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করেন। হাতবোমার বিস্ফোরণ ঘটান। পুলিশও রাবার বুলেট ও কাঁদনে গ্যাস ছোড়ে। ছাত্রলীগ রাস্তায় অবস্থান নিয়েছে। সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির নেতৃত্বে কালীবাড়ি মোড় এলাকায় একটি মিছিল এলে পুলিশ বাধা দেয়। তখন ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।