ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল খায়ের (৪৮)। তিনি সদর উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা।

সরাইল বিশ্বরোড মোড়ের খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রাফিউল করিম জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের নির্মাণকাজ চলছে। এ মহাসড়কের কাজে ব্যবহৃত বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী মোড়ে ট্রাকটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশাচালকের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ট্রাক ও ট্রাকের চালক আবদুল হাইকে আটক করেছে পুলিশ।

খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, আবুল খায়েরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়ছে।