ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক স্থানে বাসের চাপায় এক বছরের শিশুসহ চারজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা একটি রিকশার আরোহী ছিল।

পুলিশ জানায়, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে একটি রিকশাকে চাপা দেয়। এতে এক বছরের এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। একজনকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর সেও মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।