ব্রাহ্মণবাড়িয়ায় ভবঘুরে আর শিশুসহ করোনায় আক্রান্ত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই চারজনের পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।

আক্রান্ত লোকজনের মধ্যে দুজন শিশু। একজন ভবঘুরে। সবাইকে আইসোলেশন নেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৩৯–এ দাঁড়াল। তাঁদের মধ্যে মারা গেছেন তিনজন। এ পর্যন্ত জেলা থেকে ১০৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।


সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত লোকজনেদের মধ্যে ভবঘুরে ব্যক্তিটি আখাউড়া উপজেলার। এ ছাড়া বিজয়নগরে এক শিশু, নাসিরনগরের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মালেশিয়াপ্রবাসীর এক আত্মীয়, বাঞ্ছারামপুরের এক শিশুসহ তিনজন (একজন পল্লি চিকিৎসক) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন‌।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সোমবার বিকেল চারটা পর্যন্ত হাতে পাওয়া প্রতিবেদনে জেলার নতুন ছয়জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে। আক্রান্ত লোকজনের মধ্যে দুজনকে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি তিনজনকে বাঞ্ছারামপুরে আইসোলেশনে নেওয়া হয়েছে।