ব্র্যাক ব্যাংকে চুরির ঘটনায় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে চুরির ঘটনায় নারায়ণগঞ্জ থেকে আজ বুধবার ভোরে দুজনকে আটক করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ সূত্র জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি থেকে দুজনকে আটক করা হয়।

ব্যাংকের দেয়াল কেটে দুই কোটি টাকা চুরি!
তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। যোগাযোগ করা হলে জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, এখন পর্যন্ত তাঁদের কাছে এ ব্যাপারে কোনো খবর নেই।

২৬ সেপ্টেম্বর রাতের কোনো এক সময় জয়পুরহাট শহরের প্রধান সড়কের শাজাহান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় চুরির ঘটনা ঘটে। এতে দুই কোটি টাকা চুরি হয়।