বড়াইগ্রামে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ধর্ষণ
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে আবু তালেব খন্দকার (৫৫) নামের এক ব্যক্তির নামে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন। মামলার আসামি আবু তালেব খন্দকার উপজেলার পাচঁবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলছিল মেয়েশিশুটি। আবু তালেব খন্দকার সেখানে গিয়ে মেয়েটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে মাঠের মধ্যে নিয়ে যান। একপর্যায়ে ফসলের খেতের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে জানায়। পরে শিশুটির মা রাতে থানায় গিয়ে তালেব খন্দকারকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, শিশুটির মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন। আসামি এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।